প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ঝিনাইদহে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সেটি শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ মণ্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম, ঝিনাইদহ চেম্বারের সভাপতি নাসির উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান প্রমুখ।