শোভাযাত্রা ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী ও মাদক নিরাময়সংক্রান্ত সামাজিক সচেতনতা বাড়াতে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। পরে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্।