শোভাযাত্রা ও কাউন্সেলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বুধবার আলোচনা সভা, শোভাযাত্রা ও কাউন্সেলিং হয়েছে। বেসরকারি সংস্থা সীমান্তিকের নতুন দিন প্রকল্পের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। শ্রীমঙ্গল ইউপি কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা অশোক ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন দিন প্রকল্পের জেলা দলনেতা তারিকুল আলম। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় ও নতুন দিনের প্রকল্প কর্মকর্তা সাইদুল হক। সভা শেষে উপস্থিত ২৭ জন দুগ্ধদানকারী মায়েদের নিয়ে বুকের দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে কাউন্সেলিং করা হয়।