শোভাযাত্রা-আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী শাহজাহান, মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদ আনোয়ার, ফায়ার স্টেশনের ইনচার্জ মঞ্জুরুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, কেরানীগঞ্জে দুর্যোগ প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনে তাঁদের উদ্ধারকাজের সরঞ্জামও দেওয়া হবে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি