শোরুমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর শহরে উদ্বোধন করা হলো পোশাক ও প্রসাধনীর ব্র্যান্ড হাইকের নবম শোরুম। গতকাল রোববার বিকেলে জয়দেবপুরের সিয়াম টাওয়ারে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক নিরব। তাঁরা ক্রেতা ও উৎসুক মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইক লিমিটেডের চেয়ারম্যান মো. আলামিন ও সিইও অবসরপ্রাপ্ত মেজর আহমেদুল ইসলাম।