শোলাকিয়ায় ঈদের জামাত সকাল নয়টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ১৮৪তম ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন ইসলামি চিন্তাবিদ, শোলাকিয়া ঈদগাহর খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। সকাল নয়টায় জামাত শুরু হবে।শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ঈদুল আজহার জামাতের জন্য শোলাকিয়া প্রস্তুত। সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, মাঠের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা কাজ করবেন। বিশেষ করে জেলা পুলিশ ও অতিরিক্ত পুলিশ নিরাপত্তাব্যবস্থায় মাঠে মোতায়েন থাকবে।শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) নূরে আলম সিদ্দিকী জানান, কোরবানি নিয়ে ব্যস্ততার মাঝেও বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসবেন। নামাজের জন্য শোলাকিয়া মাঠ প্রস্তুত।