কলামিস্ট, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, মাওলানা ভাসানী শোষণহীন, ন্যায়বিচারভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মাওলানা ভাসানীর যে অবদান, তা বর্তমান প্রজন্মের অনেকেই জানে না।
টাঙ্গাইলের সন্তোষে গতকাল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘মাওলানা ভাসানীর সংস্কৃতি ভাবনা’ শীর্ষক এক সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ।
ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকৌশল অনুষদের ডিন মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. আলাউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ ইরফানুল বারী। আলোচনায় অংশ নেন কবি বুলবুল খান মাহবুব, মাওলানা ভাসানী গবেষণা কেন্দ্রের পরিচালক এ কে এম মহিউদ্দিন, অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরজাহান খাতুন প্রমুখ। এর আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে।