শোয়েবকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর ছাত্র শোয়েব পাঠান। ২০১১ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এ বছর হঠাৎ সে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়। চিকিৎসকেরা শিগগির তার দুটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন অন্তত ১৬ লাখ টাকা। কিন্তু মেধাবী ছাত্র শোয়েবের বাবা মনির হোসেন একটি বেসরকারি ব্যাংকের চাঁদপুরের হাজীগঞ্জ শাখায় কর্মরত। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও সহূদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। বন্ধুরা চায়, আবার শোয়েব তাদের মাঝে ফিরে আসুক। তাই তারাও শোয়েবকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মনির হোসেন, ইসলামী ব্যাংক লিমিটেড, মগবাজার শাখা, সঞ্চয়ী হিসাব নং-৯৬১।