শৌচাগারে ঘি জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৌচাগারের ভেতরে ঘি সংরক্ষণের অভিযোগে রাজশাহীর একটি অভিজাত মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিষ্টিবাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তর এই আদালত পরিচালনা করেন।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, আশরাফ আহাম্মেদ, শেখ হাফিজুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। রাজশাহী নগরের বিসিক শিল্পনগর এলাকায় অবস্থিত মিষ্টিবাড়ির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অভিযোগে আদালত এই অভিযান চালান। ম্যাজিস্ট্রেটরা জানান, কারখানায় শৌচাগারে ঘি সংরক্ষণের অভিযোগে জরিমানা করা হয়েছে।