শৌচাগারের ট্যাংকে পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় শৌচাগারের ট্যাংকে পড়ে যাওয়া মুঠোফোন তুলতে গিয়ে জাকির হোসেন (২৪) নামের তরুণ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বড়লেখা উপজেলার উত্তর গুলশা গ্রামে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন গুলশা গ্রামের মৃত আখতার আলীর ছেলে। এই ঘটনায় জাকির হোসেনের ছোট ভাই আলী হোসেন (১৭) আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া একটার দিকে ঘরের বাইরের শৌচাগারে প্রাকৃতিক কাজ সারতে গেলে জাকির হোসেনের মুঠোফোন শৌচাগারের ট্যাংকে পড়ে যায়। পরে মুঠোফোনটি উদ্ধারের জন্য ট্যাংকের ঢাকনা খুলে বাঁশ ধরে নিচে নামতে গিয়ে ট্যাংকের মধ্যে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় জাকির হোসেনকে উদ্ধার করতে ছোট ভাই আলী হোসেন এগিয়ে যায়। একপর্যায়ে আলী হোসেনও ট্যাংকে পড়ে আহত হয়। তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, মোবাইল ফোন ওঠাতে গিয়ে জাকির হোসেন নিজেই টয়লেটে নামেন।