প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার গ্রামের গৃহবধূ নির্যাতনের মামলায় ওই গৃহবধূর শ্বশুর ও এক দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন প্রথম আলোকে বলেন, সোমবার রাতে গৃহবধূর শ্বশুর মতলিব মিয়া (৫৫) ও সৎদেবর ইসলাম মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।চরিত্রহীনার অভিযোগ এনে গত রোববার সকালে ওই গৃহবধূর শ্বশুর, শাশুড়ি ও তিন দেবর তাঁকে মারধরের পর কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত সোমবার কমলগঞ্জ থানায় মামলা করা হয়।