শ্বশুরবাড়ি থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় তারা মিয়া (৫০) নামের এক রাজমিস্ত্রির লাশ গত রোববার রাতে উপজেলার ছবিলা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার গোগ গ্রামে।
পুলিশ সূত্র জানায়, তারা মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার আশুলিয়ায় থাকতেন। তবে এক বছর ধরে তাঁর সঙ্গে স্ত্রী খুরশেদার কলহ চলছে। কয়েক দিন আগে তারা মিয়ার স্ত্রী ঢাকা থেকে বাবার বাড়ি আসেন। গত শনিবার বিকেলে তারা মিয়াও এলাকায় আসেন। তবে তিনি নিজের বাড়িতে যাননি। রোববার সকালে স্থানীয় লোকজন শ্বশুরবাড়ির পাশের একটি পাটখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে শ্বশুরবাড়ির লোকজন লাশটি সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
তারা মিয়ার মেয়ে লিপা আক্তার দাবি করেন, ‘এক বছর ধরে মা ও বাবার মধ্যে কলহ চলছে। এমনকি বাবা বাড়িতে আসার দুই দিন আগেও তাঁর মোবাইল ফোনে হুমকি দিয়েছেন মা।’
কেন্দুয়া থানার (ওসি অভিরঞ্জন দেব বলেন, প্রাথমিকভাবে লাশে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।