শ্বশুরবাড়িতে জামাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাস্তখোলা গ্রামে গতকাল মঙ্গলবার কানু প্রামাণিক (৪০) নামের এক ব্যক্তি স্ত্রীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিন সন্তানের জনক কানু স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন বলে এলাকাবাসী ধারণা করছে।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গতকাল সকাল সোয়া নয়টার দিকে খবর পেয়ে তাঁরা কানু প্রামাণিকের শ্বশুরবাড়ি যান। তালাবদ্ধ একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কানুর লাশ ঝুলতে দেখেন। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আরশেদ আলী বাদী হয়ে গতকাল পাংশায় থানায় হত্যা মামলা করেছেন। এলাকাবাসী জানায়, কানুর স্ত্রী তারা বেগমের (৩৫) সঙ্গে সাহেব আলী নামের এক ব্যক্তির প্রেম আছে। তারা বেগমকে কয়েক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কানু প্রামাণিকের বাড়ি পাংশা উপজেলার মৌকুরা গ্রামে।