শ্বশুরবাড়িতে প্রবাসীকে জবাই আটক স্ত্রীর দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গত সোমবার দিবাগত রাতে মো. হেলাল উদ্দিন (২৭) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলেছে, নিহত হেলালের স্ত্রী তাঁর কথিত প্রেমিককে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পৌর সদরের নন্দীবাড়ি এলাকার হেলাল উদ্দিনের সঙ্গে আট বছর আগে উপজেলার বাসাটি ইউনিয়নের ভাবকি গ্রামের হাফিজা খাতুনের বিয়ে হয়। বছর তিনেক আগে হেলাল দুবাইতে যান। গত মাসে হেলাল দেশে ফিরে শ্বশুরবাড়িতে উঠে সেখানে বসবাস শুরু করেন।হাফিজা খাতুনের বাড়ির লোকজন জানান, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে পাশের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনে তাঁরা এসে বিছানায় হেলালের জবাই করা লাশ দেখতে পান। খবর দিলে গতকাল মঙ্গলবার ভোরে ঘটনাস্থলে পুলিশ আসে।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাকিবুল হক গতকাল প্রথম আলোকে বলেন, হাফিজা খাতুনের অসংলগ্ন কথা শুনে তাঁরা তাঁকে থানায় আটক করে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে হাফিজা পুলিশকে জানান, তিনি এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাঁর স্বামী দেশে ফেরার পর এ নিয়ে তাঁদের মধ্যে কলহ হচ্ছিল। এ কারণে তিনি ও তাঁর কথিত প্রেমিক স্বামী হেলালকে হত্যা করার সিদ্ধান্ত নেন।রাকিবুল হক জানান, হাফিজা তাঁদের কাছে বলেছেন, তিনি হেলালকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন। রাত তিনটার দিকে হাফিজার কথিত প্রেমিক তাঁর সহযোগীদের নিয়ে আগে থেকে খুলে রাখা জানালা দিয়ে ঘরে ঢোকেন এবং ধারালো অস্ত্র দিয়ে হেলালকে জবাই করেন। পাশের ঘর থেকে লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। ওসি বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে তাঁরা হাফিজার কথিত প্রেমিকের পরিচয় প্রকাশ করছেন না।