শ্বশুরবাড়ির পুকুর থেকে জামাইয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার দুই দিন পর ফয়েজ আহমঞ্চদ (৩৪) নামের এক ব্যক্তির লাশ শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ উদ্ধার করেছে। তিনি ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মধুপুর গ্রামের মৃত আলী আরশাদের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার সকালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কলঘর এলাকায় সওদাগর বাড়ির পুকুরের এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ফেনী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই বাড়ির রাবেয়া বেগম উদ্ধার করা ব্যক্তিকে তাঁর স্বামী ফয়েজ আহমঞ্চদ বলে শনাক্ত করেন। নিহতের পরিবার জানায়, গত শনিবার রাতে ফয়েজ আহমঞ্চদ তাঁর শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন এ ব্যাপারে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্ত্রী রাবেয়া বেগম। ফেনী মডেল থানার উপপরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, মৃত্যুর কারণ জানা না গেলেও লাশের ময়নাতদন্তের পর রহস্য জানা যেতে পারে বলে পুলিশ ধারণা করছে।