শ্বশুরের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ডে জামাই-শ্বশুর লড়াইয়ে ২৭০ ভোটের ব্যবধানে শ্বশুর মো. রাজ মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পানির বোতল প্রতীক নিয়ে ৭৭০ ভোট পান। গাজর প্রতীক নিয়ে ৫০০ ভোট পেয়ে তাঁর জামাতা আবদুস সামাদ দ্বিতীয় হন। ওই ওয়ার্ডে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বুধবার রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল এ ফল ঘোষণা করেন।