শ্বশুরের হাতে পুত্রবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে গত রোববার দুপুরে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত শ্বশুরের দায়ের কোপে পুত্রবধূ রানী বেগম (৩৯) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় পুলিশ শ্বশুর মালেক হাওলাদার (৮২), শাশুড়ি আনোয়ারা বেগম (৬৫) ও ননদ মানসুরা বেগমকে (২৩) গ্রেপ্তার করেছে।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শ্বশুর মালেক হাওলাদার বাড়ির উঠানে দা নিয়ে কাজ করার সময় পুত্রবধূ রানী বেগমের সঙ্গে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায় উত্তেজিত হয়ে মালেক হাওলাদার দা দিয়ে রানী বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহত রানী বেগমের ছেলে রাসেল হাওলাদার (২২) বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার মায়ের সঙ্গে দাদা-দাদি ও ফুফুরা কারণে-অকারণে ঝগড়া করতেন। তাঁদের উসকানিতে দাদা মাকে কুপিয়ে হত্যা করেছেন।’দিঘলিয়া থানার ওসি রোকন উদ্দিন বলেন, এ ঘটনায় নিহত রানীর ছেলে রাসেল হাওলাদার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।