শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের ছোনকা সরকারপাড়া গ্রামে কোরবান আলী (৩৮) নামের এক ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গত শনিবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির ছোট ভাই রফিকুল ইসলাম জানান, তাঁর ভাইয়ের স্ত্রী বিদেশে থাকেন। দুই ছেলে ও শাশুড়িকে নিয়ে ভাই গ্রামে বাস করতেন। গত শুক্রবার রাতে তাঁর ভাই খাবার খেয়ে ঘরের একটি শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুর গড়িয়ে বিকেলে হয়ে যাওয়ায় তাঁর ভাইকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দরজা খুলে ভেতরে ঢুকে তাঁর ভাইকে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।
শেরপুর থানার এসআই ফারুক হোসেন জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কোরবানকে শ্বাস রোধ করে হত্যা করতে পারে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার বিকেলে পুলিশ লাশটি শয়নকক্ষ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই রফিকুল ইসলাম শনিবার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।