শ্বাসরোধে শিশু হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট মোড় এলাকায় গতকাল সোমবার বিকেলে একটি দ্বিতল ভবনের ছাদ থেকে অজ্ঞাতনামা এক শিশুর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলের দিকে লঞ্চ ও ফেরিঘাট মোড়ে অবস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যানের নবনির্মিত দ্বিতল ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।