শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার আরাজী চড়াইখোলা গ্রাম থেকে গতকাল বুধবার সকালে পুলিশ শিরিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। স্বামী হাফিজুল ইসলাম (৩৫) শ্বাসরোধে হত্যার পর শিরিনের মৃতদেহ ঝুলিয়ে রাখেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নীলফামারী থানার ওসি (তদন্ত) বাবুল আক্তার জানান, শিরিন সদর উপজেলার মহব্বতবাজিতপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক অপমৃত্যুর মামলা করেছেন।  নীলফামারী প্রতিনিধি