শ্বাসরোধে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলায় গত রোববার রাতে আবদুল হামিদ নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার পীরগাছা থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার জুয়ানের চর গ্রামের আবদুল হামিদের (৫৫) সঙ্গে প্রতিবেশী আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রোববার গভীর রাতে আবু তালেব ও তাঁর লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল হামিদের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে।