শ্মশান দখলের চেষ্টা প্রতিমা ভাঙচুর সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা মৌজার আদিবাসী সম্প্রদায়ের শ্মশান দখলের চেষ্টা এবং শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ আদিবাসীরা স্থানীয়ভাবে পরিচিত মণ্ডল গ্রুপের একটি কার্যালয়ে ভাঙচুর করেন। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা মৌজার আদিবাসীদের নুনিয়াগাড়ী শ্মশানে গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে।