শ্মশান দীপাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে উপমহাদেশের অন্যতম উৎসব শ্মশান দীপাবলি আজ বুধবার অনুষ্ঠিত হবে। উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় কয়েক লাখ প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে নগরের মহাশ্মশান এলাকা। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন জানান, ২০০ বছরের বেশি সময় ধরে বরিশালে আয়োজন করা হচ্ছে এ উৎসব। ভারতসহ অন্যান্য দেশে এক স্থানে এত সমাধি বেদি নেই। বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে বলেন, বরিশাল মহাশ্মশানে প্রায় ৫০ হাজার সমাধি বেদি রয়েছে। এর মধ্যে পাকা শ্মশান রয়েছে প্রায় ১৫ হাজার। বাকিগুলো কাঁচা।