শ্মশানের জায়গা উদ্ধারের উদ্যোগ প্রশাসনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে নীলফামারীর সৈয়দপুর শহরের কেন্দ্রীয় শ্মশানঘাটের জায়গা উদ্ধারে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে শ্মশানঘাটটি পরিদর্শনে গিয়ে সীমানা নির্ধারণের নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও পরিদর্শনে গিয়ে শ্মশানে প্রভাবশালী ব্যক্তিদের চাষাবাদের প্রস্তুতি দেখে বিস্ময় প্রকাশ করেন। পরে তিনি সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান ও পৌর সহকারী কর্মকর্তা (ভূমি) এমদাদুল হককে ডেকে পাঠান। এ সময় তিনি বুধবার (আজ) বেলা ১১টায় উপজেলা ভূমি কর্মকর্তাকে শ্মশানঘাটের সীমানা নির্ধারণের নির্দেশ দেন।