শ্যামনগনরে বিশ্ব বাঘ দিবসে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ ও ইউএসএইড বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সুন্দরবন-সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাঘ আমাদের জাতীয় প্রাণী সবাই মিলে রক্ষা করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে সুন্দরবন-সংলগ্ন মুন্সিগঞ্জের ডাকবাংলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সুশিলন টাইগার পয়েন্টে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, টাইগার টিমের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।