শ্যামনগর থেকে চারটি হরিণের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া উদ্ধার করেছে।
গত শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন ডুমুরিয়া গ্রামের আহমঞ্চদ আলী গাজীর বাড়ির ধানের গোলার ভেতর থেকে এসব চামড়া উদ্ধার করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা রজব আলী ও আংটিহারা কোস্টগার্ডের পেটি কর্মকর্তা মকবুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ধানের গোলা থেকে চারটি হরিণের চামড়া উদ্ধার করেন।