শ্যামনগরে জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রব সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার গাবুরা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুর রবের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা আব্দুর রব দলের নেতা-কর্মীদের সংগঠিত করে নাশকতা সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।