শ্যামনগরে ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন কৈখালীতে ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝড়টি আঘাত হানে।কৈখালীর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মাত্র পাঁচ-ছয় মিনিট স্থায়ী ওই ঝড়ে ইউনিয়নের দুটি গ্রামের প্রায় ১১৭টি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। বিষয়টি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।কৈখালী গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ঝড় শুরু হওয়ার পর পরই মুহূর্তের মধ্যে এলাকার ঘরগুলো বিধ্বস্ত হয়। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। কালিন্দি পাড়ের ওয়েজকুরুনী গাজী বলেন, ঝড়টি আঘাত হানার পর চোখের পলকে শাহাজান গাজীর দুটি বসত ঘরসহ আরও বেশ কিছু ঘর উড়ে গিয়ে সীমান্তবর্তী কালিন্দি নদীতে পড়ে।