শ্যামনগরে থানার ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি জি এম আবদুল কাদেরকে নির্যাতন ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণের অভিযোগে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানকে গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আজম জানান, মাদকদ্রব্য অধিদপ্তরের সাতক্ষীরা কালীগঞ্জ সার্কেলের পরিদর্শক মোশারফ হোসেন উপজেলার ধানখালী গ্রামের এক মাদক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়েন বলে অভিযোগ রয়েছে। এর জের ধরে ৩ এপ্রিল মোশারফ হোসেনকে এলাকাবাসী আটক করে।