শ্যামনগরে দুই সন্তানের জননীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মনোয়ারা খাতুন (৩০) নামের দুই সন্তানের জননীকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মনোয়ারা খাসিটানা আবাদ চণ্ডিপুর গ্রামের কেরামত আলীর মেয়ে। ওই গ্রামের একটি চিংড়িঘের থেকে পুলিশ গতকাল মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধার করে।মনোয়ারার ভাই সামছুর রহমান জানান, ১২ বছর আগে তাঁর বোনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা নুরুল হকের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান আছে। নুরুল হক যৌতুকের দাবিতে মনোয়ারাকে প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে বছর খানেক আগে মনোয়ারা ভাইয়ের বাড়িতে চলে আসেন। পরে স্বামীর বিরুদ্ধে আদালতে একটি যৌতুকের মামলা করেন। এতে ক্ষিপ্ত নুরুল হক মনোয়ারাকে বিভিন্ন সময় হুমকি দিতেন।