শ্যামনগরে পূজামণ্ডপ ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডীপুর গ্রামে শীতলা ও মনসা দেবীর পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
চণ্ডীপুর পূজা কমিটির সভাপতি সুধাংশু ঘোষ জানান, শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত ওই মণ্ডপে ভাঙচুর চালিয়ে পূজার উপকরণ তছনছ করে। সুধাংশু ঘোষ আরও জানান, চণ্ডীপুর গ্রামের মিঠাপুকুর নামে জেলা পরিষদের একটি সরকারি পুকুর রয়েছে। সম্প্রতি একই গ্রামের ডালিম গাজী মিঠাপুকুরটি ইজারা নিয়ে নিয়ে গোবর ও সার দিয়ে মাছ চাষ করছেন। পূজা কমিটি ও গ্রামবাসী পুকুরের ইজারা বাতিলের জন্য ২৯ জুলাই সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। এতে ক্ষিপ্ত হয়ে ডালিম গাজী এ ঘটনা ঘটিয়েছেন বলে সুধাংশু ঘোষ অভিযোগ করেন।
ডালিম গাজী বলেন, পূজামণ্ডপ ভাঙচুরের ব্যাপারে তিনি কিছুই জানেন না।