শ্যামনগরে বজ্রপাতে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে গতকাল রোববার বেলা সোয়া তিনটার দিকে বজ্রপাতে এক মহিলা নিহত হয়েছেন। নিহতের নাম রোকেয়া খাতুন (৪০)। তিনি জেলেখালী গ্রামের মুনসুর আলীর স্ত্রী। বেলা সোয়া তিনটার দিকে রোকেয়া তাঁর ভাই আবুল কালামের ছেলে সাগর ও রাহুলকে নিয়ে তাঁদের ঘরের বারান্দায় বসে ছিলেন। হঠা ৎ বজ্রপাতে রোকেয়ার মৃত্যু হয়। এ সময় তীব্র শব্দে সোহাগ ও রাহুল অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকি ৎ সা দেওয়া হলে তাদের জ্ঞান ফেরে।