শ্যামনগরে বাঘের আক্রমণে জেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে গতকাল শনিবার বাঘের আক্রমণে ছবিরউদ্দীন গাজী (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের কেয়ামউদ্দীন গাজীর ছেলে। শ্যামনগরের দাঁতনেখালি গ্রামের শাহজাহান মোড়ল ও ওজিয়ার মোড়ল জানান, গতকাল সকালে ছবিরউদ্দীন তাঁর তিন সহযোগীর সঙ্গে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যান। সকাল সাড়ে আটটার দিকে ছবিরউদ্দীন কাঁকড়া শিকার করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের বড় কেয়াখালের কাছে পৌঁছালে একটি বাঘ তাঁকে টেনেহিঁচড়ে বনের মধ্যে নিয়ে যায়।