শ্যামনগরে বাবুর্চি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের সাফেত আলী (৪৮) খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে মধ্যবিলের একটি ডোবা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।সাফেত আলী শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের হাজের সরদারের ছেলে। তিনি পেশায় বাবুর্চি। তাঁর স্ত্রী হালিমা খাতুন জানান, সাফেত আলী গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল ভোরে শ্রমিকেরা কাজ করতে গিয়ে মধ্যবিলের একটি ডোবায় তাঁর লাশ দেখতে পান।শ্যামনগর থানার ওসি আমির তৈমুর জানান, নিহত সাফেতের স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে একটি মামলা করেছেন।