শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম মল্লিক (৩৬) নামের এক কৃষক মারা গেছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে বাড়ির কাছে মাঠে কাজ করার সময় বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষষ্ট হয়ে তিনি মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলামের চাচাতো ভাই হাফিজুর রহমানের ভাষ্য, রফিকুল ইসলাম বাড়ির পাশে ধানখেতে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তার জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।