শ্যামনগরে মুন্নি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগরে কলেজছাত্রী রাবেয়া সুলতানা ওরফে মুন্নি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুনসুর সরদারের মোড় ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ, বুড়িগোয়ালিনী ও ঈশ্বরীপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।