শ্যামনগরে সন্ত্রাসীহামলায় আ.লীগের সাত সমর্থক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হামলায় আওয়ামী লীগের সাতজন সমর্থক আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাশিমাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম, আবদুর রহিম, জুলফিকার আলী, সিরাজুল ইসলাম, মুজিবর রহমান, রাজবুল বাহার ও মহসিন আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশিমাড়ি ইউপির কার্যালয়ের সামনে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা মিছিল করছিলেন। আর কামিরাড়ি ইউপির খেজুরহাটি গ্রামের শিক্ষক আবু বক্করের জানাজা শেষে ওই সময় বাড়ি ফেরার পথে ইউপি কার্যালয়ের সামনে মিছিল থেকে তাঁদের ওপর হামলা চালানো হয়।
কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিমুল মোল্যা ও জামায়াতের ইউপি আমির শহীদুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের মিছিলে হামলা চালিয়েছেন।