শ্যামপুরে গৃহিণীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড়ে গতকাল শুক্রবার হোসনে আরা নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।পরিবারের বরাত দিয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন হাওলাদার গতকাল প্রথম আলোকে জানান, হোসনে আরা (৪০) স্বামী ও সন্তানদের সঙ্গে পশ্চিম ধোলাইপাড়ের ১৬৯/বি-এর একটি বাসায় থাকতেন।