শ্যামপুরে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে স্থানীয় জনতা কাঞ্চন (৩০) ও মামুন (২৮) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শ্যামপুরের আরসিন গেটের বাংলাদেশ ব্যাংক কলোনিতে গতকাল রোববার এ ঘটনা ঘটে।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, আরসিন গেট এলাকায় ব্যাংক কলোনির সীমানাপ্রাচীর মেরামতের কাজ চলছিল। আবদুল জব্বার নামের একজন ঠিকাদার ওই কাজ পান। একদল লোক গত শনিবার তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। গতকাল বেলা ১১টার দিকে টাকা আদায় করতে চার-পাঁচজন যুবক সেখানে যান। এ সময় সেখানে কর্মরত নির্মাণশ্রমিকেরা এবং আশপাশের লোকজন তাঁদের মধ্য থেকে কাঞ্চন ও মামুনকে হাতেনাতে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।এ ব্যাপারে আবদুল জব্বার বাদী হয়ে শ্যামপুর থানায় একটি মামলা করেন।