শ্যামপুরে দগ্ধ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরের টিনশেড বাসায় আগুনে দগ্ধ শিশু রনি (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ তার পরিবারের তিন সদস্যসহ চারজন এখনো চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক প্রথম আলোকে রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২২ অক্টোবর রান্নাঘরে দিয়াশলাই জ্বালানোর পর বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দগ্ধ হন আবুল কালাম আজাদ, তাঁর স্ত্রী জেসমিন বেগম, তাঁদের ছেলে রনি, ভাতিজি শারমিন আক্তার ও পাশের ঘরের শিশু সোহানা আক্তার। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার গোপালগঞ্জ গ্রামে। রনির শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।