শ্যামপুরে দগ্ধ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুরের বড়ইতলায় একটি ওয়ার্কশপে হাইড্রলিক অয়েল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মিজানুর রহমান (২০) গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।
গত শনিবার শ্যামপুরের বড়ইতলায় ‘হালিম মলডিং ওয়ার্কশপে’ কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে মিজানুর ও আরও চার শ্রমিক দগ্ধ হন। আগুনে মিজানুরের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়। মিজানুর শ্যামপুরের বালুরমাঠের পাশে বড়ইতলায় থাকতেন। তার বাবা মৃত হাবিবুর রহমান।