শ্যামপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে গতকাল শুক্রবার রাতে মোহাম্মদ রহমান (২৫) নামের একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, তাঁকে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়। পুলিশ বলছে, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে তিনি নিহত হন।সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে রহমানকে গুরুতর আহত অবস্থায় তাঁর মা রাবেয়া খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথা ও গলার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাবেয়া বলেন, তাঁরা শ্যামপুরের লালমোহন পোদ্দার লেন এলাকায় থাকেন। চুরির অভিযোগে গতকাল রাতে স্থানীয় কয়েকজন রহমানকে বাসা থেকে ধরে নিয়ে তাঁকে চাপাতি দিয়ে কোপায়। শ্যামপুর থানার দ্বিতীয় কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বাহাদুর লেন এলাকায় ছিনতাই করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন।