শ্যামপুরের তিনটি রি-রোলিং মিলকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শ্যামপুর এলাকার তিনটি রি-রোলিং মিলকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার র্যা ব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত আদালত এই জরিমানা করেন।
বিএসটিআইয়ের নিবন্ধন না করে অবৈধভাবে এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় এবং পিএসআরএম ব্র্যান্ড নকল করায় পাইওনিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের নিবন্ধন না করে অবৈধভাবে ৫০০ ডব্লিউসহ অন্যান্য গ্রেডের এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় তাজ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের নিবন্ধন না করে অবৈধভাবে এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় হানিফ স্টিল মিলস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিজ্ঞপ্তি