শ্যামবাজারের সেই ময়লার স্তূপ সরানো হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামবাজার-সংলগ্ন বুড়িগঙ্গা তীরের সেই আবর্জনার স্তূপ সরানো হচ্ছে।
শ্যামবাজারের এই ময়লার স্তূপ নিয়ে ২৪ মে প্রথম আলোয় ‘বুড়িগঙ্গার দিকে ছুটছে ময়লার স্তূপ!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, যন্ত্রের সাহায্যে ময়লা সরানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, দুই দিন আগে ময়লা সরানোর কাজ শুরু হয়। তিনি বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডর মো. শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ময়লার স্তূপ সরানোর নির্দেশ দিয়ে যান। এরপর ময়লা সরানোর কাজ শুরু হয়।