শ্যামল কৃষ্ণ তালুকদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামল কৃষ্ণ তালুকদার
শ্যামল কৃষ্ণ তালুকদার

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারের বাসিন্দা শ্যামলের (৩২) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকেরা জানান, অবিলম্বে তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। শ্যামলকে বাঁচাতে তাঁর স্ত্রী নিজের একটি কিডনি দিতে আগ্রহী। কিন্তু কিডনি প্রতিস্থাপন করাসহ আনুষঙ্গিক চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৫ লাখ টাকা। শ্যামলের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। ছোট দুটি বাচ্চাকে নিয়ে তাঁর স্ত্রী এখন দিশেহারা। সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তায়ই হয়তো ফুটফুটে বাচ্চা দুটির বাবার জীবন বেঁচে যেতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: শ্যামল কৃষ্ণ তালুকদার, সঞ্চয়ী হিসাব নম্বর: ২১৩-১০১২৯২৩৪, ডাচ্-বাংলা ব্যাংক, মাওনা শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।