শ্যামলীর প্রিন্স বাজারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামলী রিং রোডে চেইনশপ প্রিন্স বাজারকে গতকাল মঙ্গলবার ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য রাখার অভিযোগে এ জরিমানা করা হয়।

পুলিশ, ঢাকা জেলা প্রশাসন ও মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই যৌথভাবে এই অভিযান চালায়। কর্মকর্তারা বলেন, শ্যামলীর রিং রোডের প্রিন্স বাজারের ওই শাখায় গতকাল বেলা আড়াইটা থেকে পৌনে চারটা পর্যন্ত অভিযান চলে। অভিযানে প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাবার, পানীয় ও প্রসাধনী পাওয়া যায়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সৈয়দ আবদুল্লাহ আল মামুনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।