শ্যালক হত্যার দায় স্বীকার ভগ্নিপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে শ্যালক মো. ফয়সলকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তার ভগ্নিপতি শেখ ফরিদ।

পুলিশ সূত্র জানায়, সোনাগাজীর পাইকপাড়া গ্রামের মো. ফয়সল (১২) গত বুধবার মায়ের সঙ্গে ফুলগাজীর ইসলামপুর গ্রামে বোনের বাড়িতে যায়। বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। গত রোববার সকালে ফেনী সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফয়সলের মা রহিমা বেগম গত রোববার রাতে জামাতা শেখ ফরিদসহ ছয়জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, মামলার প্রধান আসামি শেখ ফরিদ শ্যালক ফয়সলকে হত্যার দায় স্বীকার করে গতকাল সোমবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।