শ্যালা নদীর নৌপথটি চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প নৌপথ না থাকায় সুন্দরবনের শ্যালা নদীতে আবারও নৌ চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুিন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।

অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, সুন্দরবনের শ্যালা নদী চ্যানেলের উভয় মুখে প্রায় ২০০ জাহাজ অপেক্ষমাণ। বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় তাঁরা জাহাজগুলো নিয়ে বিপাকে আছেন। জাহাজগুলোয় কর্মরত ব্যক্তিরা খাদ্য, পানিসহ নানা প্রতিকূলতার মধ্যে দিন যাপন করছেন। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে নৌপথ চালু না হলে সারা দেশের শ্রমিকেরা আন্দোলনে যেতে পারেন। এতে সারা দেশের জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জাহাজগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘জাহাজগুলো আটকে আছে, এটা সত্যি। এখন একমাত্র বিকল্প সাগরপথ। কিন্তু এই ভেসেলগুলোর কাঠামো সাগরপথের উপযোগী নয়। তাই কী করা যায়, সেটা নিয়ে সরকারের সংশ্লিষ্টরা কাজ করছেন।’

লিখিত বক্তব্যে মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনার কারণে সরকার সুন্দরবনের শ্যালা নদীর রুট বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের জন্য বিকল্প কোনো পথ খোলা রাখেনি। অথচ আমরা অনেক আগে থেকে সরকারকে পশুর চ্যানেল খনন করার জন্য ট্যাক্স দিয়ে আসছি। যা সরকার ও ঠিকাদারদের মধ্যে অজানা সমস্যার কারণে এখনো খনন শেষ হয়নি। বন্ধ হয়ে আছে। আমাদের জাহাজ চলাচলে বিকল্প পথ খুলে দিলে সুন্দরবনের এই রুটটি ব্যবহার করতে চাই না।’

মাহবুব উিদ্দন আরও বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে জাহাজ চলাচল বন্ধ করার কারণে চট্টগ্রাম ও মংলা বন্দরে অবস্থানরত মাদার ভেসেল, ভারত-বাংলাদেশের নৌ-প্রটোকলের সিমেন্টের কাঁচামাল, খাদ্যসামগ্রী, বালু, পাথর পরিবহন, সার ও তেল পরিবহনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় নতুন পণ্য না আসা বা যেগুলো এসেছে, তা খালাস না করতে পারলে অচিরেই পণ্যের দাম বেড়ে যাবে। তাঁর ভাষায়, ‘তখন মানুষই বাঁচবে না। আর মানুষ না বাঁচলে পশু বাঁচানো অর্থহীন হয়ে পড়বে। এ ছাড়া আমাদের বিনিয়োগ বন্ধ হয়ে গেলে শ্রমিকদের বেতন দিতে পারব না।’

অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘সরকারি উদ্যোগে যে গাছের তেল ধুয়ে অপসারণ করা হচ্ছে, এতে কোনো ফল হবে না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করছে না। কাদের সঙ্গে কথা বলে গাছের তেল ধুয়ে পরিষ্কার করছে, তা তারাই ভালো জানে। আমাদের বললে অবশ্যই যত প্রকার সাহায্য করা যায়, সবই করতাম। প্রয়োজনে একটি জাহাজের সঙ্গে ১০ থেকে ১৫টি নোঙর বেঁধে তেল শোষণ করে নিয়ে যাওয়ার জন্য জাহাজ কর্মীদের বলে দিতাম।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বালুর জাহাজগুলোকে এলাকা ভিত্তিতে লাইসেন্স দেওয়া হয়। কিন্তু তারা সারা দেশে চলাচল করে। এদের ব্রেক নেই, বেল বাতি নেই। এ পর্যন্ত যতগুলো অ্যাকসিডেন্ট হয়েছে তার সবগুলোই এই বালুর জাহাজে।’ তিনি আরও বলেন, ‘শব্দদূষণের জন্য সুন্দরবনের মধ্যে জাহাজ চলাচল বন্ধ করার কথা বলা হয়। আমরা ১১ নোট ​িস্পডের পরিবর্তে ৩ নোট ​িস্পডে জাহাজ চালাই, যাতে বন্য প্রাণীর মধ্যে কোনো প্রভাব না পড়ে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টাল িশপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান গাজী বেলায়েত হোসেন, কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য খুরশিদ আলম, ইকবাল হোসেন, সাঈদ আহমেদ, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ।

আরও জানতে পড়ুন: