শ্যালো মেশিনের পাখায় শাড়ি পেঁচিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাগলাজানি গ্রামে ধান মাড়াইয়ের সময় শ্যালো মেশিনের পাখায় শাড়ি পেঁচিয়ে রুবি আক্তার (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, আজ বেলা তিনটার দিকে ধান মাড়াইয়ের সময় শ্যালো মেশিনের পাখায় রুবি আক্তারের পড়নের শাড়ি জড়িয়ে যায়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই রুবির মৃত্যু হয়। এ সময় রুবির স্বামী আজম আলী তাঁকে রক্ষা করতে গেলে পাখার আঘাতে তাঁর ডানহাতের দুটি আঙুল কেটে মাটিতে পড়ে যায়। পরে তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।