শ্যুটার ফিরোজের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত সাফ গেমস ও সাফ শ্যুটিংয়ে সোনাজয়ী শ্যুটার ও জাতীয় শ্যুটিং ফেডারেশনের সাবেক কোচ ফিরোজ হোসেন পাখি ও তাঁর মেয়ে পুষ্পিতা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাতে পাবনা জেলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় আরিফপুর কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়।নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর বিলে বুধবার সকালে ফিরোজ হোসেনের ব্যক্তিগত গাড়িকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ হোসেন (৩৮), তাঁর মেয়ে পুষ্পিতা (৩) ও গৃহপরিচারিকা আয়না খাতুনের (১৮) মৃত্যু হয়।